মাদ্রাসা পরিচিতি
আমাদের ঐতিহ্য, লক্ষ্য ও সাফল্যের গল্প
স্বাগতম গাজীর দরগাহ ফয়জাবাদ ফাযিল মাদ্রাসা
ইসলামিক শিক্ষার আলোকিত প্রতিষ্ঠান
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছায় অবস্থিত গাজীর দরগাহ ফয়জাবাদ ফাযিল বি.এ মাদরাসা ১৯৫৫ সাল থেকে কৃতিত্বের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রতিষ্ঠান শিক্ষা ও দ্বীন প্রচার-প্রসারে সুন্নাহর আলোয় উদ্ভাসিত। আমাদের প্রতিষ্ঠানে এবতেদায়ী, দাখিল, আলিম ও ফাযিল স্তরের লেখাপড়ার সুযোগ আছে। আছে হেফজখানা ও ছাত্রদের আবাসিক ব্যবস্থা। আমাদের প্রতিষ্ঠান আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক অবদান রেখে ঐতিহ্যের স্মারকে আত্মপ্রতিষ্ঠা করেছে। আরো পড়ুন
সন্তান যেমন পিতা-মাতার স্নেহের ছায়ায় বেড়ে ওঠে, তদ্রুপ শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানে খেলাধুলার স্বাস্থ্যসম্মত পরিবেশ, অপরূপ প্রকৃতিঘেরা বিচিত্র বৃক্ষাদিত আলোকিত পরিবেশ আর সুবায়ুতে বেড়ে ওঠে। এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কোরআন-হাদিসের আলোকে সুশিক্ষা, আদর্শ ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে জীবনের জন্য প্রতিষ্ঠিত হয় অর্জিত জ্ঞানের মাধ্যমে। এ সঞ্চিত অভিজ্ঞতা শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখতে ভূমিকা পালন করে থাকে।
আমরা ছাত্র-ছাত্রীদের পুঁথিগত বিদ্যা দান করে থাকি না, চিন্তাশীল, ত্যাগী, সৃজনশীল, শিক্ষিত ও মহান ব্যক্তিত্ব হয়ে উঠতে সহায়তা করি। আমাদের লক্ষ্য মানসম্মত আদর্শ শিক্ষা – যে শিক্ষা বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আগত-অনাগত প্রজন্মকে সক্ষম করে গড়ে তুলবে, তৈরি হবে দেশপ্রেমিক দক্ষ জনশক্তি ও আলোকিত দিনের দায়ী।
শিক্ষার্থীদের মননশীলতার চর্চা বাড়ানোর লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানে তরবিয়ত শিক্ষা, দেওয়ালিকা সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, ক্রীড়া ও নানা ক্লাবের কর্মসূচি উদযাপিত হয়। এসব চর্চার ফলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে পুরস্কার পেয়ে থাকে।
পরিশেষে আশা করছি যাদের নিরলস শ্রম সাধনা ও সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে আমি সংশ্লিষ্ট সকলের এই প্রচেষ্টার সফলতা কামনা করছি।
মহান আল্লাহ পাক আমাদের দুনিয়ার সকল প্রকার কল্যাণ ও আখেরাতের জীবনের মহাসফলতা দান করুন। আমিন।
১৯৯০ সাল থেকে শুরু হওয়া আমাদের যাত্রা আজ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। আমরা বিশ্বাস করি সৎ ও মেধাবী নাগরিক গড়ে তুলতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই।
আমাদের লক্ষ্য
ইসলামিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন প্রজন্ম গড়ে তোলা যারা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ এবং দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবে।
আমাদের ভিশন
1.0
আমাদের অর্জন
দীর্ঘদিনের সমৃদ্ধ ইতিহাস
আমাদের ইতিহাস
যাত্রা শুরু থেকে আজ পর্যন্ত
প্রতিষ্ঠার শুরু
একটি ছোট পাঠশালা হিসেবে যাত্রা শুরু করে গাজীর দরগাহ ফয়জাবাদ ফাযিল মাদ্রাসা।
বোর্ড স্বীকৃতি লাভ
মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ এবং নিয়মিত পরীক্ষা শুরু।
নতুন ভবন নির্মাণ
৪ তলা মাদ্রাসা ভবন নির্মাণ এবং শিক্ষার্থী সংখ্যা ৩০০+ এ উন্নীত।
ডিজিটাল রূপান্তর
আধুনিক শিক্ষা পদ্ধতি চালু এবং কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা।
শিক্ষা কার্যক্রম
বিশেষায়িত শিক্ষা বিভাগসমূহ
এবতেদায়ী
১ম-৫ম শ্রেণি
ইসলামিক প্রাথমিক শিক্ষা বিভাগ...
৫ বছরদাখিল
৬ষ্ঠ-১০ম শ্রেণি
মাধ্যমিক স্তরের ইসলামিক শিক্ষা...
৫ বছরআলিম
১১শ-১২শ শ্রেণি
উচ্চ মাধ্যমিক ইসলামিক শিক্ষা...
২ বছরফাযিল
ডিগ্রী পর্যায়
স্নাতক স্তরের ইসলামিক শিক্ষা...
২ বছরহিফজুল কুরআন
বিশেষায়িত
কুরআন মুখস্থকরন বিভাগ...
৩-৪ বছরআরও তথ্যের জন্য যোগাযোগ করুন
মাদ্রাসা সম্পর্কিত যেকোন তথ্য জানতে আজই যোগাযোগ করুন